মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির,শাহজাদপুর থেকে : শাহজাদপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি, উপজেলা কৃষকদলের সভাপতি, জেলা বিএনপি’র অন্যতম সদস্য, সাবেক মেম্বর ও শাহজাদপুর বণিক সমিতির সভাপতি খন্দকার সৈয়দ আহম্মেদ গত মঙ্গলবার রাত ৯ টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে পৌরসদরের দ্বারিয়াপুর মহল্লার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৭২ বছর। গতকাল বুধবার বাদ জোহর শাহজাদপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে তাকে দ্বারিয়াপুর কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, খন্দকার সৈয়দ আহম্মেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কামরুদ্দিন এহিয়া খান মজলিস সরোয়ার, উপজেলা বিএনপি’র সভাপতি হুসেইন শহীদ মাহমুদ গ্যাদন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু, সিনিয়র সহ-সভপতি ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক কেএম আরিফ উদ্দিন, বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ, চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্টু, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, সিনিয়র সহ-সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সায়ত্বশাষিত প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। খন্দকার সৈয়দ আহম্মেদ বিএনপি’র প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যু পর্যন্ত শাহজাদপুর উপজেলা বিএনপির বিভিন্ন কর্মকান্ডসহ এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত থেকে তা সফল ভাবে পালন করে এসেছেন।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।