শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ফারুক হাসান কাহার: বাল্য বিবাহ করবে না বলে শপথ নিলেন শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। এ সময় তারা বাল্য বিবাহ ও যৌন হয়রানিকে লালকার্ড দেখান। সোমবার সকালে বিদ্যালয় চত্বরে স্থানীয় সরকার বিভাগের অধীন উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) এর সহযোগীতায় এ বিষয়ে ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সচেতনতামূলক এক কর্মশালার আয়োজন করে। এ সময় বিদ্যালয়টির প্রায় দুই হাজার ছাত্রী এ শপথ নেন । বিদ্যালয়টির প্রধান শিক্ষক কামরুন নাহার লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস ও বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক চন্দন বসাক।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...