রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার বাদ যোহর শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে নামাজে যানাজা শেষে পৌর এলাকার শেরখালী কবরস্থানে বাবা পুলিশের সাবেক এআইজি শেখ ফজলুল হকের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত (পিআরএল) সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক (দুলাল)। মরহুমের যানাজার নামাজে অংশ নেন প্রধান বিচারপতির পক্ষ থেকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা নাজির, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন প্রমূখ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় এমপি আলহাজ¦ হাসিবুর রহমান স্বপন, সাবেক এমপি চয়ন ইসলাম, শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখ এবং সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি, শাহজাদপুর উপজেলা আইনজীবী সমিতি, জেলা পুলিশসহ বিভিন্ন সংগঠন। করোনায় আক্রান্ত হয়ে বুধবার রাত ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাবেক আইন সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক (দুলাল)। (ইন্নালিল্লাহি---রাজিউন)। তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...