শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি : গতকাল (সোমবার) রাতে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড (মিল্কভিটা) এর বাঘাবাড়ী কারখানার অভ্যন্তরে কারখানার কর্মকর্তাবৃন্দের আয়োজনে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন, মিল্কভিটার চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রীর চাচা শেখ নাদির হোসেন লিপু ও তার সহধর্মিনী মিসেস ছাবেরা সুলতানা এবং মিল্কভিটার ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু), স্থানীয় আ.লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু। বিশেষ অতিথি ছিলেন, মিল্ক ইউনিয়নের পরিচালক জাকির হোসন, ব্যবস্থাপনা পরিচালক আতাহার আলী, পরিচালক খালেকুজ্জামান, পরিচালক আব্দুস সামাদ ফকির, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শেহেলী লায়লা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার, মিল্কভিটার বাঘাবাড়ী কারখানার ব্যবস্থাপক ডা. এএফএম ইদ্রিস, শাহজাদপুর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজীব শেখ, রূপবাটি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদার প্রমূখ। সন্ধ্যা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত সংগীত পরিবেশন করেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীবৃন্দ। ওই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় দলীয় নেতাকর্মী, মিল্কভিটার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সমবায়ী নেতা ও সমবায়ী গো-খামারীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...