মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ উত্তরাঞ্চলের ১৬ জেলার শত শত ইটভাটায় ইট পোড়ানোর কাজে ব্যবহৃত হচ্ছে কয়লা। উত্তরাঞ্চলের অন্যতম বাঘাবাড়ী নৌ-বন্দর থেকে শাহজাদপুরসহ উত্তরাঞ্চলের ১৬ জেলার শত শত ইটভাটায় কয়লা সরবরাহ করার জন বাঘাবাড়ী নৌ-বন্দর চত্ত্বরে খোলা আকাশের নীচে প্রায় লক্ষাধিক টন কয়লার মজুদ গড়ে তোলা হয়েছে। মজুদকৃত এসব কয়লা ত্রিপল বা পলিথিন দিয়ে ঢেকে না রাখায় বায়ুমন্ডলে গ্রীন হাউজের জন্য মারাত্বক ক্ষতিকারক প্রভাব বিস্তারকারী কার্বনের পরিমান বাড়ছে।পরিবেশের ভারসাম্য রক্ষায় বায়ুমন্ডলে নেতিবাচক প্রভাব সৃষ্টিকারী ক্ষতিকারক কার্বনের পরিমান নিয়ন্ত্রন করা না গেলে, বায়ুমন্ডলে কার্বনের পরিমান বহুলাংশে বেড়ে যাবে এবং সর্বত্র এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে।এ অবস্থা রোধে বাঘাবাড়ী নৌ-বন্দর চত্ত্বরে খোলা আকাশের নীচে রাখা প্রায় লক্ষাধিক টন কয়লার স্তুপকে সুরক্ষিত অবস্থায় ঢেকে রাখা অতীব জরুরী।

জানা গেছে, সরকারীভাবে ব্যাপক প্রচার ,নানা বিধি নিষেধ নির্ধারণ করে দেওয়ায় শাহজাদপুরসহ উত্তরাঞ্চলের ১৬ জেলার শতশত  ইটভাটায় কাঠের পরিবর্তে কয়লার ব্যবহার দিনদিন বৃদ্ধি পাচ্ছে। ফলে শাহজাদপুরসহ উত্তরাঞ্চলের সর্বত্র কয়লার চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সকাল থেকে সন্ধা পর্যন্ত উত্তরাঞ্চলের ১৬ জেলার ও বিভিন্ন উপজেলার শতশত ইটভাটায় কয়লার চাহিদার ভিত্তিতে শাহজদপুরের বাঘাবাড়ী নৌ-বন্দর থেকে টন টন কয়লা বিক্রি করা হচ্ছে। আমাদানীকারকদের বিক্রির নিজস্ব স্থান থেকে বিক্রি না করে বাঘাবাড়ী নৌ-বন্দর এলাকা  থেকে ট্রাকে করে সড়কপথে বিভিন্ন ভাটায় কয়লা পৌছে দেওয়া হচ্ছে। খুলনার মংলা ও চট্রগ্রামের পতেঙ্গা নৌ-বন্দর থেকে নৌ-পথে কয়লাবাহী কার্গো জাহাজে করে লক্ষ লক্ষ টন কয়লা বাঘাবাড়ী নৌ-বন্দরে আনা হয় এবং ওই সমস্ত কয়লা মাসের পর মাস খোলা আকাশের নীচে পড়ে থাকে। বাঘাবাড়ী নৌ-বন্দর কর্তৃপক্ষের তদারকির অভাব আর নৌ-বন্দরের লেবার হ্যান্ডেলিং ইজারাদারের স্বেচ্ছাচারিতায় এ অবস্থা চলছে দীর্ঘদিন থেকেই।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।