শাহজাদপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কটুক্তির প্রতিবাদে আজ মঙ্গলবার শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। পৌর সদরের প্রাণকেন্দ্র মনিরামপুর বাজারের চৌরাস্তা মোড়ে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান, আওয়ামী লীগ নেতা রাশেদুল হাসান জাফর, মুস্তাক আহমেদ, আমিরুল ইসলাম শাহু, ছাত্রনেতা শেখ কাজল, রাশেদ, নেছারুল, সাবেক ছাত্রনেতা আব্দুল আউয়াল, যুবনেতা রাজিব শেখ, শ্রমিক নেতা আবু সাঈদ ও ইসলাম আলী। বক্তারা অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
