রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
বগুড়ার ধুনটে পেশাগত কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সাংবাদিক ইমরান হোসেন ইমনকে (৩২) পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা। ২৯ শে মার্চ (মঙ্গলবার) রাত্রি ১১ টার দিকে উপজেলার ধুনট-সোনামুখী সড়কের বেলকুচি গ্রামের পাকা রাস্তার উপর এঘটনা ঘটে। আহত ইমরান হোসেন ইমন উপজেলার চৌকিবাড়ী গ্রামের মৃত আমির হোসেন মাষ্টারের ছেলে এবং তিনি যায়যায়দিন পত্রিকার ধুনট প্রতিনিধি ও অনুসন্ধান বার্তা অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক। জানাগেছে, মঙ্গলবার রাত ১১ টার দিকে ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন ইমন অফিসের কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ধুনট-সোনামুখী সড়কের বেলকুচি গ্রামের পাকা রাস্তার উপর পৌঁছালে সাংবাদিক ইমনকে পিছন থেকে একটি মোটরসাইকেলের উপর কয়েক যুবক তাকে পিটিয়ে রাস্তার উপর ফেলে রেখে যায়। এতে সাংবাদিক ইমনের বাম হাত ভেঙ্গে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সাংবাদিক ইমরান হোসেন ইমন জানান, অফিসের কাজ শেষে বাড়ি ফেরার পথে পিছন থেকে চলন্ত মোটরসাইকেলের উপর অতর্কিতভাবে দূর্বৃত্তরা হামলা চালায়। এতে বাম হাতের কবজি ফেটে যায়। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি। এদিকে সংবাদ পেয়ে বুধবার সকালে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, ধুনট থানার (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল আলম,ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম.এ রাশেদ সহ অন্যান্য সাংবাদিক ও থানা পুলিশ ধুনট হাসপাতালে গিয়ে সাংবাদিক ইমনের চিকিৎসার খোঁজ খবর নেন। এবিষয় ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে ইতিমধ্যেই পুলিশ মাঠে নেমেছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

রাজনীতি

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’