রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
যুদ্ধাপরাধ মামলায় দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালানোর অপরাধে সিরাজগঞ্জের শাহজাদপুরে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আব্দুল খালেক উপজেলার কৈজুরী ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি।
বুধবার (৬ মে) সন্ধ্যায় নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার পুলিশ বাদী হয়ে শাহজাদপুর থানায় আইসিটি আইনে তার বিরুদ্ধে একটি মামলা করে। ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরে আব্দুল খালেক ফেসবুকে সাঈদীর মুক্তি চেয়ে প্রচারণা চালিয়ে আসছিলেন। বিষয়টি পুলিশের নজরে এলে মঙ্গলবার মামলা করা হয়। ওসি আতাউর বলেন, ‘‘ফেসবুকে মাওলানা সাঈদীর মুক্তির প্রচারণা চালানোর অপরাধে আইসিটি আইনে করা এক মামলায় বুধবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে রাতেই জেলা কারাগারে পাঠনোর প্রক্রিয়া চলছে।’’ সূত্রঃ ঢাকা ট্রিবিউন
আরো সংবাদ এনায়েতপুরে জামায়াত নেতা মাদ্রাসা সুপার গ্রেফতার শাহজাদপুরের শিশু হত্যা মামলায় কারাগারে মা

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...