শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বুটজয়ী আঁখির পরিবারকে ৫ শতক জায়গা বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসেইন খান ও সহকারী কমিশনার (ভূমি) হাসিব সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। সেই সূত্রে উপজেলার শাহজাদপুর পৌরসভার মনিরামপুর বাজারসংলগ্ন সরকারি ৫ শতক জায়গা দখলমুক্ত করে প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এই ৫ শতক জমিই আঁখির নামে বরাদ্দ দেওয়া হবে। ইউএনও নাজমুল হুসেইন খান আজ বৃহস্পতিবার জানিয়েছেন, ‘আঁখির পরিবারের নিজস্ব কোনো বাড়ি না থাকায় তার বাবা আক্তার হোসেন বাসস্থানের জায়গা চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আঁখিকে জায়গা বরাদ্দ দেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়। নির্দেশের আলোকে বুধবার বিকেলে পৌরসভার মনিরামপুর বাজার এলাকায় প্রায় এক কোটি টাকা মূল্যের ওই ৫ শতক জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়েছে।’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পাদন করা হবে বলে জানান নাজমুল হুসেইন। উল্লেখ্য, ২০১৭ সালে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এ টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে শাহজাদপুরের মেয়ে আঁখি খাতুন গোল্ডেন বুট পেয়েছিল।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...