শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ক্যারিয়ারে দেড় দশক পূর্ণ করা উপলক্ষে মে মাসের শেষদিকে একটি ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক লাইভে এসে জানিয়েছিলেন, এমআর১৫ ফাউন্ডেশন’ অর্থাৎ মুশফিকুর রহিম ১৫ ফাউন্ডেশন শুরু করতে যাচ্ছেন তিনি।
নিজের স্বপ্নের অফিসিয়াল ফাউন্ডেশনে ব্যবহার করার জন্য ভক্ত-সমর্থকদের কাছ থেকে লোগো আহ্বান করেছিলেন মুশফিক। ‘সারপ্রাইজ’ হিসেবে জানিয়েছিলেন, লোগো ডিজাইনকারী সেরা পাঁচজনের সঙ্গে ডিনার করবেন তিনি। এবার সেরা লোগো ডিজাইনারের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ফাউন্ডেশনের জন্য সেরা লোগো ডিজাইনার হিসেবে তিনি নির্বাচন করেছেন ইয়াসির সিদ্দিক আসিফকে। নিজের স্বপ্নের অফিসিয়াল ফাউন্ডেশনে ব্যবহার করার জন্য ভক্ত-সমর্থকদের কাছ থেকে লোগো আহ্বান করেছিলেন মুশফিক। ‘সারপ্রাইজ’ হিসেবে জানিয়েছিলেন, লোগো ডিজাইনকারী সেরা পাঁচজনের সঙ্গে ডিনার করবেন তিনি। এবার সেরা লোগো ডিজাইনারের নাম ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ফাউন্ডেশনের জন্য সেরা লোগো ডিজাইনার হিসেবে তিনি নির্বাচন করেছেন ইয়াসির সিদ্দিক আসিফকে। মুশফিক ফাউন্ডেশনের নির্বাচিত লোগো।শুক্রবার (১০ জুলাই) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লোগো ডিজাইনারের বিজয়ীর নাম ঘোষণা ও লোগো পোস্ট করে মুশফিক লেখেন, ‘আমার অনেক বছরের স্বপ্ন আমার ফাউন্ডেশনের লোগো প্রকাশ করতে পেরে দারুণ আনন্দিত। চমৎকার সব লোগোর ডিজাইন জমা পড়েছিল এ সময়ে। অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। যদিও সেরা পাঁচটি লোগো এখান থেকে আমাকে বেছে নিতে হয়েছে, কিন্তু যারা এখানে অংশ নিয়েছেন তারা সবাই আমার চোখে জয়ী। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ।’ মুশফিকের ফেসবুক পোস্ট। তিনি আরও লেখেন, ‘যার লোগো আমি সেরা হিসেবে নির্বাচন করেছি তার নাম ইয়াসির সিদ্দিক আসিফ। আপনাকে অভিনন্দন। ইনশাআল্লাহ যে পাঁচ জন প্রতিযোগির লোগো নির্বাচিত হয়েছে তাদের সবার সঙ্গে আমি শীঘ্রই যোগাযোগ করবো কবে, কিভাবে ডিনার করা যায় এবং কিছুটা সময় কাটানো যায় তা জানানোর জন্য।’ তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম  

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...