রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

নানা রকমের সবজি বেচাকেনায় জমজমাট সিরাজগঞ্জের সবচে বড় পৌর পাইকারি সবজির আড়ত। টাটকা সবজি কিনতে দূরদূরান্ত থেকে ক্রেতারা ভিড় করেন এখানে। আর সরবরাহ ভালো থাকায় সবজির দামও ক্রেতাদের ক্রয় ক্ষমতার নাগালে রয়েছে।

ভোর হতে না হতেই ক্রেতা বিক্রেতার ভিড়ে সরগরম সিরাজগঞ্জের সবচে বড় পৌর পাইকারি সবজির আড়ত। জেলার বিভিন্ন উপজেলায় উৎপাদিত টাটকা সবজি আড়তে নিয়ে আসেন চাষিরা। পাওয়া যাচ্ছে আলু, বেগুন, পটল, শশাসহ হরেক রকমের সবজি।

চলতি সপ্তাহে আড়তে সবজির সরবরাহ ভালো। তাই প্রকারভেদে সবজির দামও রয়েছে ক্রয় ক্ষমতার নাগালে।

পাইকার ব্যবসায়ীরা জানান, এখান থেকে ব্যবসায়ীরা সবজি কিনে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এ সবজিগুলো টাটকা, কোনো ধরনের ফরমালিন দেওয়া হয় না।

পৌর পাইকারি সবজির এই আড়তে প্রায় ১০০টি দোকান রয়েছে। প্রতিদিন ২০ থেকে ২৫ লাখ টাকার সবজি কেনা বেচা হয়।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...