শাহজাদপুর প্রতিনিধিঃ আজ শনিবার সকালে শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের হাটপাঁচালি ডিগ্রিপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের কলেজ পড়ুয়া ছেলে রিপন (২০) সহপাঠি চরকৈজুরী গ্রামের সীমা খাতুনের সাথে প্রেমে ব্যর্থ হয়ে বিষ পানে আত্মহত্যা করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, প্রেমিক যুগল ঠুঁটিয়া স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র/ছাত্রী। একাদশ শ্রেণিতে ভর্তির পর থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি তাদের এই প্রেমের ঘটনা ফাঁস হয়ে গেলে সীমার পরিবার থেকে বাঁধা প্রদান করায় রিপনের সাথে সীমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক পর্যায়ে প্রেমে ব্যর্থ হয়ে রিপন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং আত্মহণনের পথ বেছে নেয়। গত বৃহস্পতিবার রাতে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। হত দরিদ্র রিপনের মা একমাত্র সন্তানকে হারিয়ে প্রায় পাগল অবস্থা হয়ে পড়েছে। এদিকে মেয়ের ভবিষ্যৎ বিয়ের কথা চিন্তা করে সীমার পরিবার আত্মহত্যাকে ভিন্নখাতে প্রবাহের অব্যাহত রেখেছে। এ ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
