রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

মোঃ মুমীদুজ্জামান জাহানঃ শাহজাদপুর উপজেলার পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীর নানা অনিয়ম দূর্ণীতি ও স্বজন প্রীতির প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে এলাকাবাসি বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ করেছে। এতে বিদ্যালয়ের কিছু শিক্ষক-কর্মচারি,অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্ররাও অংশ গ্রহণ করেন। ফলে বিক্ষোভ মিছিলটি ব্যাপক জোরালো আকার ধারণ করে। বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে মিছিলটি পোরজনা বাজার ও আশপাশের সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে পোরজনা ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। এ সময় মিছিলকারীরা প্রধান শিক্ষক ওয়ারেছ আলীর বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে বিক্ষোভে ফেটে পড়ে। পিএম কামরুজ্জামান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,মোস্তাফিজুর রহমান,জুয়েল আলম,আব্দুস সালাম,ফিরোজ হোসেন, জাহাঙ্গীর আলম, আবু হানিফ,আব্দুর রহিম, আব্দুস সামাদ আজাদ, লোকমান হোসেন,হাসেম আলী, ইউসুফ আলী, বাবুল হোসেন, মোক্তার হোসেন মুক্তা, জয়নাল আবেদীন,আতিক হোসেন,রানা প্রমূখ। সমাবেশে বক্তারা, প্রধান শিক্ষক ওয়ারেছ আলীর বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, দূর্ণীতির মাধ্যমে পরাজিত প্রার্থীকে দিয়ে নির্বচিত ম্যানেজিং কমিটির বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা দায়ের, সেশন ফি আদায়ের নামে ছাত্র-অভিভাবকদের কাছে থেকে অতিরিক্ত অর্থ আদায় সহ নানা অনিয়ম দূর্ণীতি তুলে ধরে বক্তব্য রাখেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন,শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে প্রধান শিক্ষক ওয়ারেছ আলীর ভাড়াটিয়া লোকজন তাদের সমাবেশে হামলা চালিয়ে সমাবেশ পন্ড করার চেষ্টা করেন। এ সময় বিক্ষোভকারীরা এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর জের ধরে বিক্ষোভকারীদের একটি অংশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষের দরজা জানালায় আঘাত ও ফুলবাগানের বেড়া ভেঙ্গে ফেলে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাদের বিশ্বাস ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর আগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১১ দফা অনিয়ম-দূর্ণীতির অভিযোগে এনে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার সহ প্রশাসনের সকল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করেন। এ ব্যাপারে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীর বিরুদ্ধে আনিত অনিয়ম দূর্ণীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবী করে বলেন, একটি মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে এ সব করে তার ভাবমূর্তি নষ্ট করছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...