সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন বাবু বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯ হাজার ২৭৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম শাহীন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৪২৫ ভোট।
বুধবার (২১ অক্টোবর) রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকাল থেকে বিকেল পর্যন্ত দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ১৬টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৪৩ হাজার ৯৪৫ জন। যার মধ্যে পুরুষ ২২ হাজার ৬৩৬ জন ও নারী ভোটার ২১ হাজার ৩০৯ জন। উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য গত ২০ জুলাই চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় পোরজনা ইউপির চেয়ারম্যান পদটি শূন্য হয়।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
