মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
গরমের দিনে ঘামের সমস্যা হয় অনেকেরই। এদিকে জুতার সঙ্গে মোজা পরলে ঘামের কারণে ভীষণ দুর্গন্ধ দেখা দিতে পারে। পা ঘেমে যাওয়ার সমস্যা থেকে এমনটা হয়ে থাকে। বাড়িতে ফিরে জুতা খুললেই দুর্গন্ধ পুরো ঘরে ছড়িয়ে যায় যেন। এমন অবস্থায় পড়তে হয় অস্বস্তিতে। গরমে আমাদের অনেকরই এই পা ঘামার সমস্যা হয়ে থাকে। পা ঘামে ভিজে থাকলে সেখানে দ্রুতই ব্যাকটেরিয়ার বংশ বিস্তার হতে পারে। সেকারণে দেখা দেয় দুর্গন্ধ। অনেকে এই সমস্যা থেকে বাঁচতে মোজায় সুগন্ধি বা পাউডার ব্যবহার করেন। তবে তাতে শেষ রক্ষা হয় না। তবে এই সমস্যার সমাধান খুব একটা কঠিন নয়। গরমের সময়ে কিছু নিয়ম মেনে চললে পা ঘেমে যাওয়ার সমস্যা দূর হবে। লবণ-পানিতে মুক্তি লবণ ও পানির ব্যবহার করে পায়ে যেকোনো ধরনের ফাঙ্গাস বা ছত্রাকের সংক্রমণ দূর করা সম্ভব। আপনি যদি নিয়মিত লবণ-পানি ব্যবহার করেন তবে পা ঘেমে যাওয়ার সমস্যা অনেকটাই কমে যাবে। সেজন্য আপনাকে প্রতিদিন ঘরে ফিরে হালকা গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে অন্তত পনের মিনিট পা ডুবিয়ে রাখতে হবে। এতে পা ঘেমে যাওয়ার সমস্যা কমবে। সেইসঙ্গে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকেও রক্ষা পাবে আপনার পা। বেকিং সোডায় মিলবে উপকার বেকিং সোডা প্রায় সব বাড়িতেই থাকে। পা ঘেমে দুর্গন্ধ হওয়ার হাত থেকে রক্ষা পেতে ব্যবহার করতে পারেন বেকিং সোডা। এতে আছে অ্যাসিডিক উপাদান যা পা পরিষ্কার রাখতে সাহায্য করে। ফলে পায়ে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে না। অতিরিক্ত ঘেমে পায়ে দুর্গন্ধের সৃষ্টি হয় না। বেকিং সোডা ব্যবহার করতে চাইলে প্রথমে পা ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর পায়ে ঘষে নিন সামান্য বেকিং সোডা। এভাবে ব্যবহার করলে অতিরিক্ত ঘাম হবে না। প্রয়োজনে জুতার ভেতরেও খানিকটা বেকিং সোডা ছড়িয়ে নিতে পারেন। এতেও মিলবে উপকার। আরও যা করতে পারেন পা ঘেমে যাওয়ার সমস্যা থেকে বাঁচতে ব্যবহার করুন সুতির মোজা। আপনার যদি ঘন ঘন পা ঘেমে যাওয়ার সমস্যা থাকে তবে খুব বেশি চা কিংবা কফি খাওয়া থেকে বিরত থাকুন। সেইসঙ্গে এড়িয়ে চলুন অতিরিক্ত ভাজা-পোড়া বা মশলাদার খাবার। যেসব জুতা ব্যবহার করেন সেগুলো মাঝেমাঝে রোদে দিতে হবে। নিয়মিত পায়ের যত্ন নিতে হবে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।