রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
naymer20140515010910

শাহজাদপুর সংবাদ : বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার দ্য সিলভা। তার পায়ের কারিকরি দেখে মুগ্ধ হননি এমন ফুটবল ভক্তের সংখ্যা নেহাত কম। কিন্তু অবাক করা হলেও সত্য নেইমার যখন প্রতিপক্ষের খেলোয়াড়ের সামনে বল নিয়ে নানান রকম কারিকরি করেন তখন তার মস্তিষ্ক নিষ্ক্রিয় থাকে। শুধু নিষ্ক্রিয় থাকে বললে ভুল হবে, স্বাভাবিকের চেয়ে দশ গুণ বেশি নিষ্ক্রিয় থাকে। এমনটাই দাবি করেছেন জাপানের একদল গবেষক। বার্সেলোনার হয়ে খেলা একটি ম্যাচে নেইমারের ওপর চালানো হয় বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা। সেখানেই জানা যায়, নেইমার যখন বল পায়ে খুব দ্রুত তার পায়ের পাতা নাড়াতে থাকেন, তখন তার মস্তিষ্ক প্রায় কাজ করে না বললেই চলে। আর সে কারণে বল পায়ে নেইমার যে কাজগুলো করেন সেগুলো কোনোটাই তার ইচ্ছাকৃত নয়, পুরোটাই করতে থাকেন অবচেতন মনে! গবেষকরা একে তুলনা করেছেন প্লেনের অটো-পাইলট অবস্থার সঙ্গে। গবেষক দলের অন্যতম সদস্য ইলিচি ন্যাটিও এ বিষয়ে বলেন, ‘এমআরআই পরীক্ষা থেকে আমরা জানতে পেরেছি, নেইমারের মস্তিষ্কের কর্মক্ষমতা তখন একজন অপেশাদার খেলোয়াড়ের মস্তিষ্কের চেয়ে অন্তত দশ ভাগ কমে যায়। সম্ভবত জিনগত কারণেই এমনটা ঘটে থাকে তার ক্ষেত্রে। আর তার অনুশীলনের ধরনটাও তাকে এমন হতে সাহায্য করেছে।’ শুধু নেইমার নয়, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মস্তিষ্কও একইভাবে কাজ করে বলেও গবেষক দলের বিশ্বাস। কারণ তারাও তো একইভাবে নেইমারের মতো কারিকরি দেখান। মূলত এটা সব খেলোয়াড়ের মধ্যে থাকে না। রোনালদো, মেসি আর নেইমারদের মতো তারকাদের মস্তিষ্কই এমনটা করে থাকে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...