চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ নির্যাতনকারী আওয়ামী সরকারও টিকে থাকতে পারবে না । তারা যত নির্যাতন করবে তত জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। রবিবার রাত্রে জেলা সদরের কাওয়াকোলা, সয়দাবাদ ও কালিয়াহরিপুর ইউনিয়নের তৃনমুল নেতাকর্মী ও মামলায় নির্যাতিত কর্মীদের সাথে আলোচনাকালে নিজ বাসভবনে এ সব কথা বলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় নেতাকর্মীদের উদ্দ্যেশ্যে বলেন, ধৈর্য্য ধরুন । মনে রাখবেন সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি জয় লাভ করবেই। তিনি মামলায় নির্যাতিত কর্মীদের বিএনপির প্যানেল ভুক্ত আইনজীবিদের সাথে যোগাযোগ এবং বিনামূল্যে আইনী সহায়তা দেওয়া হবে বলেও ঘোষনা দেন । মতবিনিময় সভায় জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রফিক সরকার, সাবেক পিপি এ্যাড. রেজাউল করিম, এ্যাড. ইন্দ্রজিত কুমার সাহা, থানা বিএনপির সাধারন সম্পাদক অমরকৃষ্ণ দাস, জেলা যুবদলের সাধারন সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান ভুইয়া,কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন ঠান্ডু প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় নেতাকর্মীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে তিনটি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
অপরাধ
ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ
অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...
পড়াশোনা
এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন
ফটোগ্যালারী
এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...
স্বাস্থ্য
বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন
করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।
