মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর সন্তান, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী, ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ নাসিম এমপি'র রোগমুক্তি ও সুস্থতা কামনায় সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ যোহর সিরাজগঞ্জ শহরের এস. এস. রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ও পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. শরীফুল আলম। মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিলে অংশ নেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট কে. এম হোসেন আলী হাসান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, হাজী ইসহাক আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. দানিউল হক দানী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বুধবার বাদ যোহর সিরাজগঞ্জ সদর উপজেলাসহ ৯টি উপজেলার বিভিন্ন মসজিদ ও ধর্মীয় উপাসনালয়গুলোতে মোহাম্মদ নাসিম এমপির রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।