রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
করোনা পরিস্থিতির কারনে ভিন্ন প্রেক্ষাপটে ঘোষণা করা হলো ২০২০-২০২১ জাতীয় অর্থ বছরের বাজেট। অর্থনীতিক উত্তরণ ও ভবিষ্যতের পথপরিক্রমা শিরোনামে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেছে মাননীয় অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। যা স্বাধীনতার ৪৯ বছরের ব্যাবধানে ৭২২ গুনের চেয়েও বেশী বড় বাজেট। তবে করোনা কালে ঘোষিত দেশের ৪৮ তম এই বাজেটে বরাদ্দের দিক থেকে সেরা পাঁচে জায়গা হয়নি সবচেয়ে আলোচিত স্বাস্থ্যখাত। ৮ম সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে এই খাতটি। বরাদ্দে সবচেয়ে এগিয়ে আছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর শিক্ষা ও পরিবহন। ১৩ খাতের মধ্যে ১০ খাতে বরাদ্দ বেড়েছে। আর বরাদ্দ কমেছে ৩ খাতে। ঘোষিত বাজেট নিয়ে রাজনৈতিক দলের মধ্যে রয়েছে ভিন্ন মত। বিএনপি মহাসচিব এই বাজেটকে কাল্পনিক ও গতানুগতিক বলে মন্তব্য করেছেন। এছাড়াও অর্থনীতি বিশ্লেষকদের মধ্যে কেউ বলছেন দুঃসময়ে আশাবাদি বাজেট কেউ বলছেন হতাশার। কেমন হলো এবারের বাজেট। জানতে চাই। জানাতে চাই? শিরোনামে বাজেটের নানা দিক নিয়ে স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভিতে সাংবাদিক নবুয়াত রহমানের উপস্হাপনা ও পরিচালনায় বিজনেস এন্ড ডেভেলপমেন্ট অনুস্ঠানটি দেখবেন শনিবার দুপুর ১২.৩০ মিনিটে । বাজেট ভাবনায় অতিথি হিসেবে থাকছেন এসএইচএস গ্রুপের ব্যাবস্হাপনা পরিচালক, ডাঃ সওকত হোসাইন সুমন এবং ইমপেরিয়াল গ্রুপের নির্বাহী পরিচালক, আব্দুর রাজ্জাক সুমন। উল্লেখ্য সাংবাদিক নবুয়াত রহমানের পরিচালনায় বিজনেস বিষয়ক টকশো প্রতি শনিবার দুপুর ১২.৩০ মিনিট বাংলা টিভিতে এবং রাজনীতি বিষয়ক টকশো লিডারশীপ প্রতি রবিবার রাত ১২ টায় এটিএন বাংলায় সম্প্রচারিত হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

রাজনীতি

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’