শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

SIRAJGONJ-সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের পৌর এলাকা কুশাহাটা মহল্লায় বিপুলসংখ্যক কনজ্যুমার পণ্য ও কাঁচামালসহ নকল কারখানা “নাভানা ফুড এণ্ড কেমিক্যাল” জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানার ম্যানেজার আবুল কালাম ও সুপারভাইজার ফরিদুল ইসলামকে ৫০হাজার টাকা করে জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত।

দুপুরে সিরাজগঞ্জের পৌর এলাকার কুশাহাটা মহল্লায় “নাভানা ফুড এণ্ড কেমিক্যাল” নামের এ নকল কারখানা আবিষ্কার হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআই’র রাজশাহী বিভাগী ফিল্ড কর্মকর্তা গোবিন্দ ঘোষ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন জানান, নাভানা ফুড এণ্ড কেমিক্যাল নামে নকল ওই কারখানা থেকে দেশী-বিদেশী নামকরা কোম্পানীর মোড়ক ব্যবহার করে (১) সাগরিকা নারিকেল তেল,(২) রীনা ডিটারজেন্ট পাউডার, (৩) রীনা সরিষার তেল, (৪) টাইড প্লাস ও (৫) ললিপপ উৎপাদন ও বাজারজাত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ সকালে অভিযান চালিয়ে নকল ওই কারখানার সকল মালামাল জব্দ ও দুই কর্মচারীর জেল-জরিমানা করা হয়। তবে কারখানার দু’ মালিক মোতালেব হোসেন ও ইসমাইল হোসেন পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...