সিলেট এম সি কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে চলমান ধর্ষণের ঘটনায় সম্পৃক্তদের দ্রুত গ্রেপতার ও শাস্তির দাবীতে এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসান চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে শাহজাদপুরের অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন 'হৃদয়ে গালা' এর সদস্যরা।
এসময় তাদের হাতে ধর্ষণ বিরোধী স্লোগান, অভিযুক্তদের শাস্তি ও নারী নির্যাতন বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
আজ শুক্রবার (০৯ অক্টোবর) বিকেল ৫টায় শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল যমুনা তীরবর্তী ভেড়াখোলা স্লইচগেইট সংলগ্ন অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন 'হৃদয়ে গালা' এর আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 'হৃদয়ে গালা' এর আহ্বায়ক রেজাউল করিম সুইটের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোঃ ফিরোজ আলীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন 'হৃদয়ে গালা' এর যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, শিক্ষানুরাগী আব্দুল মান্নান, পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুম রানা প্রমুখ।
এসময় বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সংহিতার স্থায়ী অবসান দাবী করেন।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
