রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুর সংসদীয় আসনে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা শেখ আব্দুল হামিদ লাবলু বলেছেন, 'জননেত্রী শেখ হাসিনা'র সরকার বহুমূখী উন্নয়নমূলক মেগা প্রকল্প গ্রহণ করেছেন অন্য সরকার ক্ষমতায় আসলে তা বাধাগ্রস্থ হবে। পদ্মা সেতুর কাজ চলছে, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাচ্ছে, গ্রামের মানুষ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা পাচ্ছে। শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রতিষ্ঠা, যমুনা নদী তীর সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে ভাঙ্গণ রোধ, অনার্স কোর্স চালু, হাইস্কুল সরকারিকরণ, গ্রামীণ জনপদে সাব-মার্সিবল রাস্তা নির্মাণ, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বয়ষ্ক ভাতা প্রদান এগুলো কার অবদান? আগে শাহজাদপুরে কাপড়ের হাট করতে গেলে আগের দিনই প্রস্তুতি নিতে হতো, এখন দিনে দিনেই হাট করতে পারছেন, ইচ্ছে করলেই ১ মিনিটে যমুনার চরের মানুষ দেশ বিদেশের যে কোন মানুষের সাথে কথা বলতে পারছে, বিকাশ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ মিনিটেই যে কোন স্থানে টাকা লেনদেন করতে পারছেন! এগুলো কার অবদান? জননেত্রী শেখ হাসিনা'র অবদান। তাই আগামীতেও এসব উন্নয়নের মূল্যায়ন হিসেবে জননেত্রী শেখ হাসিনা'কে রাষ্ট্র ক্ষমতায় বসাতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।' স্থানীয় প্রশাসনকে লক্ষ্য করে জননেতা শেখ আব্দুল হামিদ লাবলু আরও বলেন, 'পুলিশ, এলিটফোর্সসহ অাইন শৃংখলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিনা দোষে যদি দলীয় নেতাকর্মীকে হয়রানীর চেষ্টা করা হয়, তাহলে আর ছাড় দেয়া হবে না। আ.লীগে কোন বিভেদ নাই, যদি কেউ বিভেদ সৃষ্টির অপচেষ্টা করেন, তাদের আর ছাড় দেয়া হবে না।' আজ সোমবার বিকেলে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী কৈজুরী হাট ও পার্শ্ববর্তী এলাকায় গণসংযোগ ও সরকারের উন্নয়নের প্রচারপত্র বিলি শেষে এক পথসভায় উপরোক্ত কথাগুলো বলেছেন, মিল্কভিটা'র ভাইস চেয়ারম্যান, স্পেশাল পিপি (নারী ও শিশু) স্থানীয় জননন্দিত আওয়ামী লীগ নেতা এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু। গণসংযোগ ও প্রচারপত্র বিলির সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিল্কভিটা'র ব্যবস্থাপনা কমিটির পরিচালক, দেশসেরা সমবায়ী (সমিতি) ও গো-খামারী নেতা আব্দুস সামাদ ফকির, শাহজাদপুর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রাজীব শেখ, এ্যাড. ওয়াজেদ আলী, জেলা শ্রমিক পরিবহন নেতা শাহীন সরকটরসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...