চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট ও জয়নগর সীমান্ত থেকে ১৬৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শিল্পী বেগম (৩০) নামের এক চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত শিল্পী সদর উপজেলার আকন্দবাড়িয়া আবাসন এলাকার হাসান আলীর স্ত্রী। শনিবার সকাল ৭ টার দিকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, শনিবার সকালে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মহসিন আলীর নির্দেশে নিমতলা ক্যাম্পের হাবিলদার আসাদুল করিম সঙ্গীয় ফোর্সসহ দর্শনা হল্ট এলাকা থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ শিল্পী বেগমকে আটক করে। এর আগে, রাত ৩ টার দিকে একই ক্যাম্পের নায়েক সঙ্গীয় ফোর্সসহ দর্শনা জয়নগর সীমান্তে টহল দেওয়ার সময় তিনজন চোরাচালানীকে দেখে চ্যালেঞ্জ করে। এসময় তারা দুইটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ১৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
