মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ডেস্ক নিউজ :: তাড়াশে একটি বিদেশী রিভলবারসহ একজন মহিলা অস্ত্র ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী মোছাঃ শারমিন আক্তার অরফে সীমা খাতুন (৩৫) তাড়াশ থানার দিঘোলীয়া পশ্চিম পাড়ার মোঃ সায়বর খান অরফে জাহিদ হাসানের স্ত্রী। বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ র‌্যাব-১২ ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ হাসিবুল আলম এর নেতৃত্বে তাড়াশের দিঘোলীয়া পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পিছনে অভিযান পরিচালনা করে সীমা খাতুনকে একটি বিদেশী রিভলভারসহ হাতে নাতে গ্রেফতার করেন। এ ব্যাপারে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লীডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জিডি(পি) জানান সে দীর্ঘদিন যাবৎ সিরাজগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অস্ত্র ক্রয়/বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃত মহিলার বিরুদ্ধে সিরাজগঞ্জের তাড়াশ থানায় মামলা দায়ের এর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!