রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিল পাশ হওয়ায় শাহজাদপুরের সর্বস্তরের জনতার মধ্যে এখন আনন্দের বন্যা বইছে। এই বিলটি পাশ হওয়ায় শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনি প্রক্রিয়া সম্পন্ন হলো। গত রোববার রাত ৯:১৮ মিনিটে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি উথ্থাপন করেন। সকল সংসদ সদস্য টেবিল চাপরিয়ে বিলটি সমর্থন করেন। ফলে স্পিকার ড. সিরিন সারমিন চৌধুরী এ বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে বলে ঘোষণা দেন। এ খবর শাহজাদপুরে ছড়িয়ে পড়ার সাথে সাথে সর্বস্তরের জনতা রাস্তায় নেমে এসে উল্লাস প্রকাশ করেন। রাতেই শহরে তারা আনন্দ র‌্যালি বের করে বিভিন্ন সড়ক ও মোাড় প্রদক্ষিণ করে উল্লাস প্রকাশ করে। আজ সোমবার এ আনন্দর অংশ হিসেবে রংধনু কিন্ডার গার্টেন এন্ড মডেল হাই স্কুল ও ফকরুল ম্যামোরিয়াল কিন্ডার গার্টেন স্কুল শাহজাদপুরের রাজপথে পৃথকভাবে দুটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা বের করে। জাতীয় সংসদে এ বিলটি পাশ হওয়ায় এলাকাবাসী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ আনন্দে সামিল হয়েছেন শহরের সাধারণ পথচারী, দোকানদার, রিক্সাওয়ালা ও সকল শ্রেণির মানুষ। তারা একে অপরকে এই আনন্দের সংবাদটি দিয়ে উল্লাস প্রকাশ করছেন। অনেকে আবার মোবাইলে ক্ষুদেবার্তা ও ফেসবুকে স্টাসাস দিয়ে আনন্দ প্রকাশ করছেন। জানা গেছে, আগামী সেশন থেকেই এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যেই শিক্ষা বিষয়ক মঞ্জুরি কমিশন ভিসি নিয়োগসহ অন্যান্য প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...