রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
অনেকেই জাকাত সম্পর্কে একটি বিষয় জানতে চায়। আর তাহলো- কারো কাছে যদি জাকাত ফরজ হওয়ার মতো নিসাব পরিমাণ সম্পদ সাড়ে সাত তোলা বা ৮৫ গ্রাম স্বর্ণ না থাকে কিংবা সাড়ে ৫২ তোলা রূপা না থাকে। অর্থাৎ স্বর্ণ ও রূপার পরিমাণ কম থাকে এবং নগদ অর্থও কম থাকে তবে তার ওপর জাকাত দেয়া আবশ্যক কিনা? ধরা যাক- কারো কাছে ২/৩/৫ ভরি স্বর্ণ আছে আর ৫/৭/১০ ভরি রূপা আছে এবং নগদ ১০/২০/৫০ হাজার টাকা আছে। এ অবস্থায় ওই ব্যক্তির জন্য জাকাত দেয়া আবশ্যক কিনা? এ সম্পর্কে ইসলামের নির্দেশনাই বা কী? আসু-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত দাঈ শায়খ আহমাদুল্লাহ; তার এক বক্তব্যে এ সম্পর্কে সুন্দর বর্ণনা তুলে ধরেছেন। যা সবার জানা জরুরি। আর তাহলো- সমাধান স্বর্ণ- রূপা নেসাব পরিমাণ নয়, আলাদাভাবে টাকাও নেসাব পরিমাণ নয়, এ ক্ষেত্রে জাকাত দেয়া প্রসঙ্গে মুসলিম উম্মাহর অধিকাংশ প্রসিদ্ধ মুফতি ও ইমামগণ শর্তসাপেক্ষে জাকাত দেয়ার পক্ষে মতামত ব্যক্ত করেছেন। শর্ত হলো-
স্বর্ণের সঙ্গে নগদ অর্থ যোগে সাড়ে ৭ ভরি স্বর্ণের দাম হলে- যদি উভয় সম্পদ (স্বর্ণ ও টাকা) একত্র করার পর নিসাব পরিমাণ স্বর্ণ কিংবা রূপার যে কোনো একটার পরিমাণে গিয়ে দাঁড়ায় তবে ওই সম্পদের জাকাত দিতে হবে। উদাহরণ স্বরূপ উল্লেখ করা যায়-
– ‘যদি কারো কাছে ৫ ভরি স্বর্ণ থাকে আর নগদ ১ লাখ ৫০ হাজার টাকা থাকে। তবে স্বর্ণের দামের সঙ্গে টাকা যোগ করে দেখা যে সাড়ে সাত ভরি স্বর্ণের সমপরিমাণ টাকা হয় কিনা। ধরা যাক, যদি ভরি প্রতি ৬০ হাজার করে ৫ ভরি স্বর্ণের দাম হয়- ৩ লাখ ৬০ হাজার টাকা। আর নগদ দেড় লাখসহ মোট টাকা দাঁড়ায়- ৫ লাখ ১০ হাজার টাকা। তবে ওই ব্যক্তিকে শতকরা আড়াই শতাংশ হারে জাকাত দিতে হবে। কারণ সাড়ে সাত ভরি স্বর্ণের দাম হয় ৪ লাখ ৫০ হাজার টাকা।’
স্বর্ণের সঙ্গে নগদ অর্থ যোগে সাড়ে ৫২ তোলা রূপার দাম হলে- – আর যদি কারো স্বর্ণ ও নগদ টাকা মিলে সাড়ে সাত ভরি স্বর্ণের দাম না হয় তবে তাকে দেখতে হবে অন্তত সাড়ে ৫২ তোলা রূপার দাম হয় কিনা? হলে জাকাত দিতে হবে। আবার কারো যদি নিসাব পরিমাণ রূপার কম থাকে, সে রূপা ও নগদ টাকা মিলে অন্তত সাড়ে ৫২ তোলা রূপার দামও হয়, তবে তাকে জাকাত দিতে হবে।
ধরা যাক, কারো কাছে ২ ভরি স্বর্ণ আছে আর নগদ ১০ হাজার টাকা আছে। স্বর্ণের দাম ভরি প্রতি ৬০ হাজারে ১ লাখ ২০ হাজার আর নগদ মিলে ১ লাখ ৩০ হাজার টাকা হয়। আর তা দিয়ে সাড়ে সাত তোলা স্বর্ণ কিনতে না পারলে দেখতে হবে সাড়ে ৫২ তোলা রূপা কেনা যায় কিনা? যদি তা দিয়ে সাড়ে ৫২ তোলা রূপা কেনা যায়, তবে তাকে এ টাকার আড়াই ভাগ জাকাত দিতে হবে। তোলা প্রতি ৬০০ টাকা করে সাড়ে ৫২ তোলা রূপার দাম দাঁড়ায় ৩১ হাজার ৫০০ টাকা। আবার কারো কাছে যদি ৪০ তোলা রূপা থাকে আর নগদ ১০ হাজার টাকা থাকে তবে উভয়টি মিলে সাড়ে ৫২ তোলা রূপার সমমূল্য (৩১ হাজার ৫০০ টাকা) হয় তবে তাকেও জাকাত দিতে হবে।
নগদ টাকার ক্ষেত্রে হলে – কারো কাছে যদি শুধু টাকা থাকে। তবে তাকে দেখতে হবে সাড়ে সাত তোলা স্বর্ণের সমপরিমাণ হয় কিনা? যদি (ভরি প্রতি ৬০ হাজার করে সাড়ে ৪ লাখ টাকার বেশি) হয় তবে তাকে শতকরা আড়াই টাকা হারে জাকাত দিতে হবে।
– কারো কাছে যদি শুধু ৫০ হাজার টাকাও থাকে। তবে দেখতে হবে তা দিয়ে সাড়ে ৫২ তোলা রূপা কেনা যায় কিনা? যদি কেনা যায় তবে তাকেও শতকরা আড়াই টাকা হারে জাকাত দিতে হবে।
আবার কারো কাছে যদি নগদ অর্থ ছাড়া আলাদা আলাদা নিসাব পরিমাণ স্বর্ণ বা রূপা না থাকে তবে তাকেও জাকাত দিতে হবে না।
উল্লেখ্য, দেশের এমন অনেক মানুষ আছে, যাদের কাছে স্বর্ণ বা রূপা নিসাব পরিমাণ নাই, কিন্তু স্বর্ণ কিংবা রূপার নিসাব পরিমাণ অর্থ রয়েছে তাদের জন্য জাকাত আবশ্যক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে জাকাত আদায়ের তাওফিক দান করুন। আমিন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...