শামছুর রহমান শিশির : আজ শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসদরের রূপপুর মহল্লার ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন ‘রূপালী সংসদ’-এর দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনে জহুরুল ইসলাম ৬০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বি প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ৫৩ ভোট। অন্যদিকে একক সর্বোচ্চ ৮০ ভোট পেয়ে কাবুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বি প্রার্থী আক্তার হোসেন পেয়েছেন ৩৩ ভোট। প্রধান নির্বাচন কমিশনার আতিয়ার রহমান, সহকারি নির্বাচন কমিশনার খসরুজ্জামান খসরু ও প্রিজাইডিং অফিসার সহকারী অধ্যাপক কেএম খালেকুজ্জামান জানান, সহ-সভাপতি পদে ইনামুল হাসান রুবেল,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শামীম,সহ-সাধারণ সম্পাদক পদে আতিকুর রহমান, কোষাধ্যক্ষ সায়মন হোসেন,শিক্ষা সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,ক্রীড়া সম্পাদক মোহসিন খাঁন প্রান্ত, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহিদুল ইসলাম শিপন, সমাজকল্যাণ সম্পাদক লিখন মিয়া, প্রচার সম্পাদক হৃদয় খান, কার্যকরী সদস্য পদে নাদিম মাহমুদ, নিশার ইসলাম মিঠুন, শ্রী বাসুদেব কুমার দাস, কে.এম শহিদুল ইসলাম ও সোহান ইসলাম সোহান নির্বাচিত হয়েছেন। ১৬টি পদে ১১৯ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের কথা থাকলেও ১১৩ জন ভোট প্রদান করেন যা কাষ্টিং ভোটের শতকরা হার ৯৬.৫৮ ভাগ।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
