রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার উন্নয়ন দেখে মানুষ আবারও আওয়ামী লীগ লীগকেই ভোট দেবে। বঙ্গবন্ধুর বাংলাদেশে উন্নয়নের মার্কা নৌকা মার্কা। বিজয়ের মাসে আবারো আমরা বিজয়ী হব। যেমন করে বঙ্গবন্ধুর নেত্বতে বিজয়ের মাসে বাংলাদেশকে বিজয়ী করা হয়েছিল। বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে সিরাদিসেম্বর) শাহজাদপুর উপজেলার জামিরতা ডিগ্রী কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা খালি মাঠে গোল দিতে চাই না। ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে মাঠে বিএনপির সাথে মোকাবিলা করে আমরা জয়ী হব। শেখ হাসিনা উন্নয়নের নেত্রী উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করেছে। ছিটমহল উদ্ধার, পদ্মা সেতু নির্মাণ, বিদ্যুৎ উৎপাদনসহ সব ক্ষেত্রেই উন্নয়নের মডেল এখন বাংলাদেশ।তিনি নৌকা মার্কায় স্বপনকে জয়ী করার আহ্বান জানিয়ে এই এলাকায় একটি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন । পোরজনা ইউ পি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও বক্তব্য দেন, সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাসিবুর রহমান স্বপন, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, বাসদের কেন্দ্রিয় নেতা রেজাউর রশিদ খাজা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কে এম হাসান আলী, সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ মোঃ আব্দুল হামিদ লাবলু, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন, জেলা যুবলীগের আব্দুল হাকিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদ রহমান প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...