শাহজাদপুর সংবাদঃ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অধীনস্থ এলাকায় গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দিতে ৫ লাখ ৬০ হাজার সিঙ্গেল ফেজ ইলেকট্রনিক মিটার কিনছে সরকার। আরইবির 'পল্লী এলাকায় ১৮ লাখ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ প্রকল্প' এর আওতায় প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে এসব মিটার কেনা হচ্ছে বলে ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈনউদ্দিন এ প্রসঙ্গে বলেন, আরইবির সম্প্রসারণ প্রকল্পের আওতায় সাড়ে পাঁচ লাখের বেশি মিটার কেনা হচ্ছে। তিনি বলেন, পাঁচটি ভাগে এসব মিটার কেনা হবে। মিটার কেনার প্রস্তাব মন্ত্রিপরিষদের অনুমোদনের জন্য ইতোমধ্যে বিদ্যুৎ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আরইবি সূত্রে জানাযায়, জুলাই মাসের তৃতীয় সপ্তাহে মিটার কেনার প্রস্তাবের সারসংক্ষেপ সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিপরিষদের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার আগামী বৈঠকে এ প্রস্তাবটি উত্থাপন ও অনুমোদন হতে পারে বলেও এ কর্মকর্তারা জানান। অনুমোদনের জন্য পাঠানো সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, আরইবির 'পল্লী এলাকায় ১৮ লাখ গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ প্রকল্প' এর আওতায় ৫ লাখ ৬০ হাজার সিঙ্গেল ফেজ ইলেকট্রনিক মিটার কেনা হবে। এতে ব্যয় হবে ৬২ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা। মোট পাঁচ লটে বা ধাপে এসব মিটার কেনা হবে। প্রতি ধাপে কেনা হবে ১ লাখ ১২ হাজার সিঙ্গেল ফেজ মিটার। এর আগে ১৫ জুলাই গ্রামাঞ্চলে বিদ্যুৎ সুবিধা বাড়াতে ৪ হাজার ৭১৮ কোটি টাকা ব্যয়ে তিনটি বিদ্যুৎ প্রকল্পের আওতায় ২৬ হাজার ১৯০ কিলোমিটার নতুন সঞ্চালন লাইন নির্মাণ করার অনুমোদন দেয় সরকার। এ তিন প্রকল্পের মাধ্যমে ২০১৮ সালের মধ্যে পাঁচ বিভাগের ৪৩ জেলায় ২ হাজার ৮১০ কিলোমিটর সঞ্চালন লাইনও সংস্কার করা হবে। তিন প্রকল্পের আওতায় সারা দেশে নতুন করে ১১ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। প্রকল্প তিনটি হলো পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ ঢাকা বিভাগীয় কার্যক্রম-২, পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ রাজশাহী ও রংপুর বিভাগীয় কার্যক্রম-২ এবং পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় কার্যক্রম-২।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ
শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...
খেলাধুলা
শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর
হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল
পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...
শাহজাদপুর
বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু
শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি গ্যালারিতে বাঁধন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষ...

