মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি: গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের ইবিরোড, কালিবাড়ী রোড ফজলুল হক রোড, মিরপুর ওয়াপদাবাঁধ সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন সিরাজগঞ্জ সদর-কামারখন্দ থেকে নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বেগম রুমানা মাহমুদ। তিনি হেটে হেটে দোকানে দোকানে ঘুরে ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় বেগম রুমানা মাহমুদ বলেন,গ্যাসের অমানবিক মূল্যবৃদ্ধি সকল শ্রেণী পেশার মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। কৃষক ও খেটে খাওয়া মানুষেরা ক্ষোভের আগুনে চলছে। তিনি জনগণকে জিম্মি করে গ্যাসের অমানবিক মূল্যবৃদ্ধির জুলুমবাজ সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জনগণকে একসাথে রুখে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। এ সময় বেগম রুমানা মাহমুদের অন্যদের মধ্যে সাথে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন,প্রচার সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান,সহ-সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজ,শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণদাস,শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম.সহ-সভাপতি হাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন ভুইয়া সাফী,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক তালুকদার রতন, জেলা যুবদলের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ,কাউন্সিলর ও বিএনপি নেতা আলাউদ্দিন, জেলা ওলামাদলের সাধারণ সম্পাদক এনামুল হক, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মিলন হক রনজু,শহর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিতু সহ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।