বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
গাজা উপত্যকায় ১৮ দিনের নির্মম বর্বতায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। ইসরাইলি হামলায় আজ শুক্রবারএকজন অন্তঃসত্ত্বা নারী সহ চারজন নিহত হয়েছে। খবর এএফপি : ফিলিস্তিনের জরুরি সেবা কার্যক্রমের মুখপাত্র আশরাফ আল-কুদরার বরাত দিয়ে এএফপিকে জানায়, গাজার দক্ষিণাঞ্চলে দেউর-এল-বালাহ শহরে বিমান হামলায় একটি বাড়িতে ২৬ বছর বয়সী এক নারী ও ২৩ বছর বয়সী সন্তানসম্ভবা নারী নিহত হন। তবে তাঁর শিশুটি রক্ষা পেয়েছে। কুদরা আরও জানান, গতকাল বৃহস্পতিবার প্রায় ১০০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এদিকে ইসরাইলে ছোড়া গোলার আঘাতে তিনজন নিহত হয়েছে। এ নিয়ে ইসরাইলে ৩২ জন সেনা এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে আন্তর্জাতিক তত্পরতা চলছে। গত বুধবার মিসরের এক কর্মকর্তা বলেন, ঈদ উপলক্ষে মানবিক কারণে সপ্তাহান্তে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। মানবিক কারণে যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়েছেন হামাস নেতা খালেদ মিশাল। কিন্তু তিনি শর্ত দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির আগে গাজায় ইসরাইলি অবরোধ তুলে নিতে হবে। উল্লেখ্য,গাজা থেকে ইসরায়েলকে ল্যক্ষ করে রকেট হামলা চালানো হচ্ছে এবং তা প্রতিহত করার জন্য অভিযান চালাচ্ছে এমন কথা বলে গত ৮ জুলাই ইসরাইল হামলা শুরু করে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ

শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

খেলাধুলা

শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

শাহজাদপুর

হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল

পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শাহজাদপুর

বাঁধন ফাউন্ডেশনের সভাপতি শাহজাদপুরের কৃতি সন্তান রকীব সম্পাদক রিন্টু

শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি গ্যালারিতে বাঁধন ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষ...