জানা যায়, ২০০১ সালের ১৪ জুলাই নির্মিত এনায়েতপুর থানা ভবনের পশ্চিম পাশে রয়েছে একটি বড় পুকুর। পুকুরটি বছর ভেদে মাছ চাষের জন্য লিজ দিয়ে আসছে পুলিশ। অন্তত ২০/২৫ বছর আগে পুকুর পাড় জুড়ে লাগানো মুল্যাবান মেহগনি ও ইউক্যালেপটার্স গাছ গুলো বেশ বড় হয়ে উঠেছে। চলমান করোনা পরিস্থিতিতে পুরো এনায়েতপুর থানা জুড়ে লকডাউনের আওতাভুক্ত হওয়ায় বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের না হওয়ায় অনেকটা নিরব এলাকা। সে তুলনায় থানার পুকুর পাড় আরো জনশুন্য। হঠাৎ ঝড়ে একটি বড় মুল্যবান মেহগনি গাছ হেলে পড়ে। এই সুযোগে থানার ওসির মোল্লা মাসুদ পারভেজ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে ২৯ এপ্রিল গভীর রাতে গোপনে তার দালাল মুজাম্মেল হক মুজামকে দিয়ে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা মুল্যের গাছটি কেটে ফেলে আত্বসাতের চেষ্টা করা হয়। থানার নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদস্যের মাধ্যমে এ নিয়ে অভিযোগ উঠে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে গুরুত্ব সহকারে আমলে নেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. হাসিবুল আলম বিপিএম। তার নির্দেশে কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবীরকে তদন্ত করতে বলা হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় থানার অভ্যান্তর ও পাশ্ববর্তী এলাকা থেকে গাছের গুড়ি গুলো উদ্ধার করে থানায় আনা হয়।
এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান এএসপি শাহীনুর কবীর জানান, ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপাতত কিছু বলা যাবেনা।
সূত্র: একুশে টেলিভিশন অনলাইন
অন্যান্য সংবাদ এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
অন্যান্য সংবাদ এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
