রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বি-বাষিক নির্বাচনে বিশিষ্ট শিল্পপতি হাজী ফিরোজ হোসেনের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। হাজী ফিরোজের চাচা হাজি শফিকুল ইসলাম শফির প্যানেল নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে নির্বাচন করে পরাজিত হয়েছেন। জানা গেছে, খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রোববার উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে অভিভাবক সদস্যপদে বিজয়ীরা হলেন, আবু কুরাইশ, বায়জিদ হোসেন, আজিজুল হক ও মোকলেছুর রহমান। ৪ জন অভিভাবক সদস্য পদের বিপরীতে ১১ জন পদপ্রার্থী নির্বাচনে অংশ নেন। বিনা প্রতিন্দ্বন্দীতায় সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া, শিক্ষক প্রতিনিধি হিসেবে সিনিয়র শিক্ষক হায়দার আলী ও আব্দুর রাজ্জাক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫১৬। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, শাহজাদপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল ইসলাম ভোট গনণা শেষে সর্বসন্মুখে বিজয়ীদের নাম ও নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এদিকে, হাজী ফিরোজের পূর্ণ প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে হাজী ফিরোজের সমর্থকেরা বিজয়ীদের নিয়ে আনন্দ উল্লাস করেন এবং এলাকায় মিষ্টি বিতরণ করেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...