শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
95461_0   শাহজাদপুর সংবাদ ডটকমঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এখন সম্প্রচার নীতির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে বিভিন্ন আইন করছে। সরকার নিজের অবস্থা বুঝতে পেরে এখন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ক্ষমতায় টিকে আছে। ” শনিবার দুপুরে মাহমুদুর রহমান আটক ও আমার দেশ বন্ধের ৫০০ দিন উপলক্ষে আয়োজিত নাগরিক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। জাতীয় প্রেস ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। ফখরুল অভিযোগ করেন, “২১ আগস্টের গ্রেনেড হামলায় জিয়া পরিবারকে জড়িয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে সরকার।” মাহমুদুর রহমানের মুক্তির বিষয়ে তিনি বলেন, “এ সরকারের কাছে মুক্তি চেয়ে কোনো লাভ নেই। আন্দোলনের মাধ্যমে এদের ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠন করে মাহমুদুর রহমানকে মুক্ত করা হবে।”   শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/২৩.০৮.২০১৪

সম্পর্কিত সংবাদ

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...