মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির : আজ বুধবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার যমুনা অধ্যুষিত দুর্গম কৈজুরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ৪'শ ৬০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ৫৭ পরিবারের মধ্যে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের ক্রান্তিকালে দীর্ঘদিন কর্মহীন হয়ে পড়া অসহায় এসব পরিবারের হাতে ত্রাণ সামগ্রী ও শিশুখাদ্য বিতরণ করেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১ কেজি আলু, ৪০০ গ্রাম মিল্কভিটার গুঁড়োদুধ, ৫০০ গ্রাম চিনি ও ২০০ গ্রাম সুজি। ওই ত্রাণ সামগ্রী ও শিশুখাদ্য বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম, সহকারী প্রকৌশলী (এলজিইডি) মোঃ কামরুজ্জামান, সচিব মোহাব্বত হোসেন তালুকদার, ইউপি সদস্য আব্দুল লতিফ চুন্নু, বাচ্চু মিয়া, আব্দুল লতিফ সরকার প্রমূখ।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!