শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কিশোর গ্যাংয়ের দুইপক্ষের সংঘর্ষ চলাকালে আত্মরক্ষায় শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বন্দরের ইস্পাহানী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সোয়া ১১টার দিকে জাল ফেলে দুজনের লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
আর জিসান বন্দরের বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ত। সে বন্দর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিম উদ্দিনের ছেলে।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিহত শিক্ষার্থীদের স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি
  প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দরের ইস্পাহানী ঘাট এলাকায় সোমবার বিকেলে স্থানীয় দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় একপক্ষের ধাওয়ায় আত্মরক্ষার্থে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয় নিহাদ ও জিসান। এদিকে নিহাদ ও জিসান নদী থেকে উঠে গেছে এমনটি ভেবে স্থানীয় লোকজন তেমন একটা গুরুত্ব দেয়নি। তবে রাতে তারা বাড়িতে ফিরে না যাওয়ায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে জানতে পারে সংঘর্ষ ও ধাওয়ার ঘটনায় তারা নদীতে ঝাঁপ দিয়েছিল। এ সময় তাদের খোঁজে শীতলক্ষ্যার তীরে বাড়তে শুরু করে জনসমাগম। রাত সোয়া ১১টার দিকে দুইজনের লাশ উদ্ধার করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন জানান, শীতলক্ষ্যায় এক কলেজছাত্র ও এক স্কুলছাত্র নিখোঁজের খবর পেয়ে বন্দর থানা ও নৌ পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে। রাতে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।   তথ্য সুত্রঃ এনটিভি অনলাইন

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...