মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি সবার মাথার ওপর ছায়ার মতো ছিলেন। তিনি পুরো জাতির গর্ব। কামাল লোহানীর স্মরণে তাঁর জন্মভূমি সিরাজগঞ্জে এক নাগরিক শোকসভায় বক্তারা এ কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখা আজ শনিবার বিকেলে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মিলনায়তনে এই নাগরিক শোকসভার আয়োজন করে। স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এই শোকসভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক হেলাল আহমেদ। সভায় জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিমল কুমার, শফিকুল ইসলাম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মমিন বাবু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জের সাবেক সভাপতি আসাদ উদ্দিন, সাংস্কৃতিককর্মী নব কুমারসহ জেলার সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ বক্তব্য দেন। এ সময় দীর্ঘদিনের সহযোদ্ধার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে জেলার সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে যুক্ত বক্তারা বলেন, কামাল লোহানী সবার মাথার ওপর ছায়ার মতো ছিলেন। এই তো গত মার্চ মাসের ৬,৭ ও ৮ তারিখে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে ৩ দিনব্যাপী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে এসেছিলেন তিনি। তাঁর উপস্থিতিতে সম্মেলন আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল। আজ হঠাৎ বৈশ্বিক মহামারি তাঁর প্রাণ কেড়ে নেবে, এমনটি মেনে নেওয়া যায় না। এটি সবার জন্য চরম বেদনার। বক্তারা বলেন, ‘সিরাজগঞ্জের সূর্যসন্তান কামাল লোহানী শুধু আমাদের গর্ব নয়, পুরো জাতির গর্ব। তাঁর মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গনে চরম শূন্যতা সৃষ্টি করল। তাঁর মৃত্যু আমাদের পথ প্রদর্শক শূন্য করেছে। দেশের জন্য এমন মহামানবের জন্ম বারবার হয় না।’ ১৯৩৪ সালের ২৬ জুন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার খান সনতলা গ্রামে জন্মগ্রহণ করেন কামাল লোহানী। তাঁর পুরো নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। পাবনা এডওয়ার্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে রাজনীতি, সাংবাদিকতা ও সংস্কৃতি চর্চায় নিবেদিত হন তিনি। কামাল লোহানী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২০ জুন সকাল ১০টা ১০ মিনিটে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। ওই দিন রাত ১০টায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ গ্রামের বাড়িতে সনতলা কবরস্থানে মা–বাবার কবরের পাশে ১৪ বছর আগে প্রয়াত স্ত্রী দীপ্তি লোহানীর কবরেই তাঁকে দাফন করা হয়। সূত্রঃ প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

পড়াশোনা

এসএসসিতে অকৃতকার্যরা যা করতে পারেন

সৃষ্টিজগতের মধ্যে মানুষই সম্ভবত একমাত্র প্রাণী, যারা জীবিকার জন্য খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য ২০ থেকে ৩০ বৎসর বয়স প...

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

ফটোগ্যালারী

এনায়েতপুরে ৪টি ডাহুক পাখি উদ্ধার

রফিক মোল্লা: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার আজগরা গ্রামে শিকারির কাজে ব্যবহৃত মুল ডাহুক সহ চারটি ডাহুক পাখি উদ্ধার করা হয়েছ...

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

স্বাস্থ্য

বেলকুচির দৌলতপুর ইউপি'র ২টি ওয়ার্ড লকডাউন

করোনা রোগী সনাক্ত হওয়ায় বেলকুচির দৌলতপুর ইউপির ৮ ও ৯ নং ওয়ার্ডকে লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।