একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজগঞ্জের কৃতি সন্তান কামাল লোহানী’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না।
আজ শনিবার (২০ জুন) বিকেলে এক শোকবার্তায় ডাঃ হাবিবে মিল্লাত বলেন, ভাষা সৈনিক, প্রবীণ সাংবাদিক ও দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানী স্বাধীনতার অকুতোভয় সৈনিক হিসেবে মুক্তিযুদ্ধকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং উদীচী শিল্প গোষ্ঠীর সভাপতি, ছায়ানটের সম্পাদক ও ঢাকা সংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, উদীচী শিল্প গোষ্ঠী এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টাসহ দেশের সংস্কৃতি বিকাশের আন্দোলনে পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি।
ডাঃ মিল্লাত এমপি সিরাজগঞ্জ-২ আসনের সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।
এর আগে শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কামাল লোহানী শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সম্পর্কিত সংবাদ
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আন্তর্জাতিক
অবশেষে যুক্তরাষ্ট্রের সেই তিন পুলিশ কর্মকর্তা জেলে
