রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে সন্ত্রাসীদের এলোপাথারী গুলিতে মাহবুুবুল আলম মিল্টন (৩৮) নামে এক সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আহত হয়েছেন। রবিবার রাত ৯ টার দিকে উপজেলার হালুয়াকান্দি নিশিবাড়ী সংলগ্ন ব্রীজের কাছে এ ঘটনা ঘটে। আহত মিল্টন উপজেলার বড় পাকুরিয়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে ও জামতৈল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল সর্দার জানান, রাতে মোটর সাইকেলযোগে জামতৈল থেকে নিজ বাড়ী ফেরার পথে হালুয়াকান্দি নিশিবাড়ী ব্রীজ পার হওয়ার পর পিছন থেকে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় তার মাথায় ও পায়ে গুলি লাগে। গুরুত্বর অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তির পর সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের স্বজনরা বলছেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পাচবাড়ীয়া গ্রামের হালিমের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...