শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের কামারখন্দে ঝড়ে গাছচাপায় সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। নিহত শরিফুল ইসলাম খান (৩২) কামারখন্দের গ্রামীণ ব্যাংক, চৌবাড়ি শাখার প্রকল্প কর্মকর্তা (পিও)। তিনি উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের দুর্গপুর তেতুঁলিয়া গ্রামের সাইদুর রহমান খানের ছেলে। সদর থানার উপ-পরিদর্শক (এস আই) আলী জাহান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কামারখন্দের জামতৈল বাজার থেকে সিএনজি অটোরিকশায় তিনি চৌবাড়ি কর্মস্থলে যাচ্ছিলেন। জামতৈল কৃষি কারিগরি কলেজের সামনে সিএনজি অটোরিকশাটি ঝড়ের কবলে পড়ে। এসময় একটি গাছ পড়ে সিএনজি-অটোরিকশাকে চাপা দিলে গুরুতর আহত হন শরিফুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করে। তবে পথেই তিনি মারা যান বলে জরুরী বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম জানান।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...