রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ২নং ঝাঐল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল আওয়াল সরকার ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম সেখের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কামারখন্দ উপজেলা বিএনপির কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার ও তাদেরকে দলীয় কাজে অংশ নিতে নির্দেশ প্রদান করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি। ৬ এপ্রিল ২০১৭ বৃহস্পতিবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র এডভোকেট মোকাদ্দেছ আলী আলাদা দুটি চিঠির মাধ্যমে কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলামকে নির্দেশক্রমে আওয়াল-আলীমের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার ও তাদেরকে দলীয় কাজে অংশ নিতে সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রচার সম্পাদক ও দপÍর সম্পাদকের দায়িত্ব সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জেলা বিএনপির প্রেরিত চিঠি দুটিতে উল্লেখ করা হয়েছে,সংশ্লিষ্ঠ বিষয়ে জেলা বিএনপির অবগতির জন্য প্রেরিত চিঠিপত্রের তথ্য সূত্র পর্যালোচনা করে জানা যায় যে,২২.০৪.২০১৬ ইং তারিখে কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ২ নং ঝাঐল ইউনিয়ন বিএনপির তৎকালীন সভাপতি মোঃ আব্দুল আওয়াল সরকার ও তৎকালীন সাধারণ সম্পাদক আব্দুল আলীম সেখের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। উক্ত কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে তৃণমূল পর্যায়ের ২নং ঝাঐল ইউনিয়নের ৯টি ওয়ার্ড শাখার বিএনপির সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ দলের বৃহত্তর স্বার্থে মোঃ আব্দুল আওয়াল সরকার ও আব্দুল আলীম সেখের বিরুদ্ধে আনীত কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার ও তাদেরকে স্বপদে বহাল রাখার দাবী জানিয়ে নিজেরা স্বাক্ষর করে কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট পত্র প্রদান করেন। অপরদিকে মোঃ আব্দুল আওয়াল সরকার ও আব্দুল আলীম সেখ আলাদা আলাদা ভাবে নিজেদেরকে নির্দোষ দাবী করে তাদের কোন অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলে তার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে কোন ভুল যেন না হয় তার জন্য সতর্ক থাকার অঙ্গিকার করে কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট কারণ দর্শানোর নোটিশের জবাব প্রদান করেন। উপরোক্ত তথ্য-উপায়ত্ত পর্যালোচনা,বিচার-বিশ্লেষন ও বাংলাদেশী জাতীয়তাবাদ,বিএনপির নীতি- লক্ষ্যে পূর্ণ বিশ্বাসী মোঃ আব্দুল আওয়াল সরকার ও আব্দুল আলীম সেখের দলের প্রতি তাদের অতীত ত্যাগ-তিতিক্ষা বিবেচনা করে এবং দলের বৃহত্তর স্বার্থে তাদের বিরুদ্ধে আনীত কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করে তাকে দলীয় সকল সাংগঠনিক কর্মকান্ডে অংশগ্রহণ ও দায়িত্ব পালনে সহযোগিতা করতে কামারখন্দ উপজেলা বিএনপিকে অনুরোধ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মোকাদ্দেছ আলী। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যও চিঠি দুটির অনুলিপি প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...