শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
চন্দন কুমার আচার্য, কাজিপুর প্রতিনিধিঃ কাজিপুরে ধর্ষনের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অরুপ কুমার গৌস্বামী এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত হাফিজুর রহমান সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার টেকরীপিঠা গ্রামের রব্বেল ভূইয়ার ছেলে। মামলা সুত্রে জানা যায়, ২০০৮ সালের ৩ মে দন্ডপ্রাপ্ত আসামী হাফিজুর রহমান কাজিপুর উপজেলার মোক্তার হোসেনের কন্যা মনোয়ারা খাতুনকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। এক পর্যায়ে মনোয়ার খাতুন গর্ভবতী হয়ে পড়লে হাফিজুরকে বিয়ে করতে চাপসৃষ্টি করা হয়। এরই এক পর্যায়ে এ নিয়ে স্থানীয় ভাবে শালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৫০ হাজার টাকা কাবিন মুলে হাফিজুর রহমানের সাথে মনোয়ারা খাতুনের বিয়ের সিদ্ধান্ত দিয়ে রায় দেয়া হয়। এই রায় মেনে নিতে অস্বীকার করে হাফিজুর রহমান। পরে মনোয়ারা খাতুনের পিতা মোক্তাল হোসেন বাদী হয়ে ২০০৮ সালের ১২ অক্টোবর হাফিজুর রহমানকে আসামী করে কাজিপুর থানায় ধর্ষন মামলা ( মামলা নং ৭/২০০৮) দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে আসামীর উপস্থিতে আদালত বুধবার এই রায় প্রদান করেন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...