রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
করোনাভাইরাসে রাজশাহী বিভাগজুড়ে ৩১ জনের প্রাণহানি ঘটেছে। তবে শনিবার বিভাগে নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য রবিবার সকালে এক প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা ৩০ জন বলে উল্লেখ করেছেন। তার প্রতিবেদন অনুযায়ী, করোনায় রাজশাহী বিভাগে সর্বোচ্চ ১৫ জনের প্রাণ গেছে বগুড়ায়। এছাড়া জেলা অনুযায়ী পাবনায় ৫, নাটোরে ১ এবং সিরাজগঞ্জ, নওগাঁ ও রাজশাহীতে ৩ জন করে প্রাণ হারিয়েছেন। তবে গত শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁর এক ব্যক্তির মৃত্যুর পর তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সে হিসাব বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে নেই। নওগাঁর ওই ব্যক্তিকে ধরলে বিভাগে এখন করোনায় মৃতের সংখ্যা ৩১ জন। স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী বিভাগের আট জেলায় এ পর্যন্ত ২ হাজার ২৭১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বগুড়াতেই আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৯১ জন। এছাড়া রাজশাহীতে ১২৭ জন, জয়পুরহাটে ২৩০ জন, নওগাঁয় ১৯৮ জন, সিরাজগঞ্জে ১৭৫ জন, পাবনায় ১৯০ জন, নাটোরে ৮১ জন এবং চাঁপাইনবাবগঞ্জে ৭৯ জন শনাক্ত হয়েছেন। রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা জয় করেছেন ৪৮১ জন। সবচেয়ে বেশি করোনা জয় করেছেন নওগাঁর ১২০ জন। এছাড়া জয়পুরহাটে ১১৭ জন, বগুড়ায় ৯০ জন, নাটোরে ৪৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৭ জন, রাজশাহীতে ৩৩ জন, সিরাজগঞ্জে ১৬ জন এবং পাবনায় ১১ জন করোনামুক্ত হয়েছেন। রাজশাহী বিভাগের আট জেলায় এখন হাসপাতালে ভর্তি আছেন ৩৮৯ জন।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...