শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরের দ্বাড়িয়াপুরে অবস্থিত কাপড়ের হাট পুর্বের ন্যায় সপ্তাহে দু দিন কাপড়ের হাট করার দাবিতে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে এ এলাকার তাঁতীরা। শনিবার (৪জুন) দুপুরে শত শত তাঁতীদের অংশগ্রহনে এ বিক্ষোভ মিছিল হয়। সামাজিক দুরুত্ব বজায় না রেখে দুপুরে পৌর শহরের দ্বাড়িয়াপুর থেকে শুরু করে উপজেলা নির্বাহী অফিসারের অফিস পরিষদের সামনে যায়। সরকারি ছুটির দিন থাকায় উপজেলা নির্বাহী অফিসারকে না পেয়ে পুনরায় বিক্ষোভটি দ্বাড়িয়ারপুর কাপড়ের হাটে এসে শেষ হয়। তাঁতীদের অভিযোগ ঐতিহ্যবাহী শাহজাদপুর কাপড়ের হাট সপ্তাহে রবি ও বুধবার হাট বসতো। এক শ্রেণীর প্রভাবশালী মহল সপ্তাহে চারদিন করে হাট বসাতে শুরু করেছে। সেই থেকেই শাহজাদপুরে শনি-রবি ও মঙ্গল-বুধ তাঁত কাপড়ের হাট বসতে শুরু করে। হাটের ইজারদারদের খাজনাও দ্বিগুণ বেড়ে যায়। আগে দু দিনে যে পরিমান কাপড় ক্রয় বিক্রয় হতে এখন চার দিনে সমপরিমান ক্রয় বিক্রয় হয় শুধু খরচ ও শ্রম হয় দ্বিগুন। এতে করে লোকসানের মুখে পড়েছে এ এলাকার তাঁতীরা। বিভিন্ন সময় কর্তৃপক্ষের নিকট সমাধান চেয়েও এর প্রতীকার পাননি। করোনাকালে ইতিমধ্যে অনেকের ব্যবসা বন্ধ হয়েছে তাই ঝুকি থাকা স্বত্তেও সামাজিক দুরত্ব বজায় না রেখে তাঁতীদের আজকের এ বিক্ষোভ। সপ্তাহের দু দিন সরকারি বিধি অনুযায়ী তাঁতীরা হাটের খাজনা দেওয়ার কথা জানান। এসময় তাঁতীরা খাজনার তালিকা হাটে জনসম্মুখে ঝুলিয়ে দেওয়ার দাবিও জানান। তাতীদের নানাবিধ সমস্যা সমাধানের জন্য এসময় স্থানীয় এমপি আলহাজ হাসিবুর রহমান স্বপনের হস্তক্ষেপ কামনা করেছেন। https://youtu.be/MB7hZUXKm8U

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...