শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে উখিয়া কুতুপালংয়ের বখতিয়ার মেম্বারসহ দুই মাদক কারবারী নিহত হয়েছেন। এসময় দুই পুলিশ কর্মকর্তাসহ চার সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, দেশীয় তৈরি পাঁচটি এলজি, ১৭ রাউন্ড তাজা কার্তুজ ও ১৩ রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়। শুক্রবার ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং প্রবাসী নুর হোসেনের আকাশী গাছের বাগানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উখিয়া কুতুপালং এলাকার মৃত কালা মিয়ার ছেলে বর্তমান উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ইউপি সদস্য মৌলভী বখতিয়ার উদ্দিন(৫৫) বখতিয়ার মেম্বার ও একই এলাকার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরের ব্লক- ই এর বাসিন্দা ইউসুফ আলীর ছেলে মোঃ তাহের (২৭)। আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই ফকরুজ্জামান, এএসআই মাজহারুল ইসলাম, কনেসটেবল শহিদুল ইসলাম, মোঃ হাবিব ও আবু হানিফ। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি জানান, বৃহস্পতিবার রাতে থানা পুলিশের একটি টিম কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামি বখতিয়ার মেম্বার ও তাহেরকে গ্রেফতার করে থানায় আনা হয়। ব্যাপক জিজ্ঞেসাবাদে তাদের স্বীকারোক্তিতে ভোররাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সৌদি প্রবাসী নুর হোসেনের আকাশী গাছের বাগান এলাকায় মজুদ রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অপরাপর সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে পুলিশের চার সদস্য আহত হন। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয়। দু’দলের গোলাগুলির মাঝখানে পড়ে বখতিয়ার মেম্বার ও তাহের গুলিবিদ্ধ হয়। পরে হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, ৫টি এলজি, ১৭রাউন্ড তাজা কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খালি খোসাসহ গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া প্রস্তুতি চলছে। বিডি-প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...