শাহজাদপুর সংবাদ ডটকম চট্রগ্রাম : এবার পানেও দেওয়া হচ্ছে ফরমালিন। ‘আশামিল, রিডোমিল গোল্ড ও ডাইথেন এম৪৫’ নামে ম্যানকোজেব গ্রুপের ছত্রাক নাশক ওষুধ ব্যবহার করা হচ্ছে পানে। এসব ওষুধ ক্ষেত খামারের ছত্রাক জনিত পচন রোধের জন্য ব্যবহার করা হয়।টেকনাফ উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, এসব ওষুধ কৃষকরা ক্ষেতে পচনরোধের জন্য ব্যবহার করে থাকেন।কিন্তু টেকনাফ পান বাজারে গিয়ে দেখা যায় অসাধু ব্যবসায়ীরা ওষুধটির অপব্যবহার করছেন। সরবরাহ করার জন্য প্রস্তুত করা প্রত্যেক পানের ঝুড়িতে ছত্রাক পচন রোধের ওষুধ পানির সাথে মিশিয়ে ঝুড়িতে ছিটানো হচ্ছে। যা মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি জানান, এ ছত্রাক পচনরোধের ওষুধ মেশানো পান বা যে কোনো কাঁচা দ্রব্যে মেশানো হলে তার কার্যকারিতা থাকে ১৫ দিন। এ সময়ের মধ্যে খেলে লিভার ক্যান্সারসহ শরীরে বিভিন্ন রোগ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, পান ব্যবসায়ী আবদুল আমিন পানে ফরমালিন ব্যবহার করছেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টেকনাফ থেকে পান নিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় পৌঁছাতে কয়েক দিন সময় লেগে যায়। এ মেডিসিন ব্যবহার না করলে সব পান পঁচে যায়। ফলে আর্থিক ক্ষতি সাধিত হয়। তাই পচন রোধের জন্য এসব ওষুধ তিন বছর ধরে ব্যবহার করছি।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
শাহজাদপুরে দিনকাল প্রতিনিধি গ্রেফতার, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ
শাহজাদপুর সংবাদ ডটকম: দৈনিক দিনকাল এর শাহজাদপুর প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপ...
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
খেলাধুলা
শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর
হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল
পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...
সম্পাদকীয়
রানাপ্লাজা থেকে বাঁশখালী, শুধুই হচ্ছে বাবা মায়ের বুক খালি
২০১৩ সালের ২৪শে এপ্রিল সকালে সাভারে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনা ছিল শুধু বাংলাদে...

