রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
500x350_5e1e4d1de6ea6c8f1067e8c74a7008e5_images_54859
কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত টুর্নামেন্টে অংশ নিতে ১৫ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অধিনায়ক করা হয়েছে জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়কে। বিসিবির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিলো কলকাতায় শক্তিশালী একটি দলই পাঠানো হবে। সেই কথা মতো এনামুল ছাড়াও নাসির হোসেন, তাসকিন আহমেদ ও নাঈম ইসলামদের নিয়ে মোটামুটি শক্তিশালী দলই নির্বাচন করেছেন নির্বাচকরা। প্রসঙ্গত, বিসিবি একাদশ ছাড়া আরও তিনটি দল অংশ গ্রহণ করবে টুর্নামেন্টে। টুর্নামেন্টের অপর দলগুলো হলো কর্ণাটক, এমসিসি ও মুম্বাই। বিসিবি একাদশ : আনামুল হক বিজয় (অধিনায়ক), নাঈম ইসলাম (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সাব্বির রহমান, সৌম্য সরকার, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, আরাফাত সানী, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শহীদ, আবুল হাসান রাজু, কামরুল ইসলাম রাব্বি, তাসকিন আহমেদ ও মুক্তার আলী।
 

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...