শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

উন্মুক্ত বাজেট আলোচনা সভা

Photo Ullapara

চন্দন কুমার আচার্য,

১। মঙ্গলবার উল্লাপাড়া উধুনিয়া ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট আলোচনা সভার আয়োজন করা হয়। উধুনিয়া ইউনিয়ন পরিষদ এই বাজেট আলোচনা সভার উদ্যোক্তা। পরিষদ চত্ত্বরে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন উধুনিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রেজাউল করিম বাচ্চু। পরিষদের বর্তমান চেয়ারম্যান এ্যাড. আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে এতে ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মোহাম্মদ আলী বাবু, মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। আগামী অর্থবছরের জন্য এই ইউনিয়ন পরিষদের সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ২ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার টাকা।

ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার
২। মঙ্গলবার উল্লাপাড়া থানা পুলিশ উপজেলার পূর্ণিমাগাঁতী গ্রামের পাশের রাস্তা থেকে ২শ ২ পিস ইয়াবা ট্যাবলেট সহ রইচ উদ্দিন রাজ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রইচ উদ্দিন বগুড়ার চ্যালোপাড়া মহল্লার বাসিন্দা। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, রইচ উদ্দিন দীর্ঘদিন ধরে উল্লাপাড়ায় ইয়াবা সহ মাদকের ব্যবসা করে আসছে। তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এক শিবির নেতা গ্রেপ্তার
৩। মঙ্গলবার রাতে উল্লাপাড়ার পূর্বদেলুয়া গ্রাম থেকে পুলিশ মামুন হোসেন নামের এক ছাত্র শিবির নেতাকে গ্রেপ্তার করেছে। মামুন এই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, গ্রেপ্তারকৃত মামুনের বিরুদ্ধে নাশকতার একাধিক অভিযোগ রয়েছে।

সম্পর্কিত সংবাদ

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

ক্রিকেট

টেস্ট র‍্যাংকিংয়ে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র‍্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর

শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক

শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও আলোচনা সভা

শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

আইন-আদালত

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে

হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

জাতীয়

অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি

নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...