মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ডেস্ক রিপোর্ট :: উল্লাপাড়ায় ইয়াবা, হেরোইন, গাজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটকৃত মাদক ব্যাবসায়ীরা হলো-উপজেলার কয়ড়া হরিশপুর গ্রামের সোহরাব আলীর ছেলে ফরিদুল ইসলাম (৩৮) ও কয়ড়া জঙ্গল খামার গ্রামের মৃত নজিবর রহমানের ছেলে তোফাজ্জল হোসেন(৩০)। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কয়রা বাজার থেকে আটক করা হয়েছে।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর দপ্তরের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম জানান,মঙ্গলবার সন্ধ্যা গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া উপজেলার কয়রা বাজারের কয়রা বাঘুলপুর রাস্তার উপরে অভিযান পরিচালনা করে উক্ত ২ মাদক ব্যাবসায়ীকে মাদকসহ আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ২.৫ গ্রাম হেরোইন,১০পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ পুড়িয়া শুকনো গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬ হাজার ৭শ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত হিরোইন,ইয়াবা ট্যাবলেট ও শুকনো গাঁজা এর আনুমানিক মূল্য ৩১ হাজার ৪শ টাকা।  এব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

ডুবে যাওয়া লঞ্চে নৌমন্ত্রীর ৩ ভাগনি ছিলেন!