রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে ভেজাল ঘি তৈরির সময় এক অবৈধ কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই কারখানায় ঘি তৈরিতে ব্যবহৃত ৩৬০ কেজি ডালডা,৩৫০ কেজি পামওয়েল তেল, রং, কেমিক্যাল ও ৪২ মন ভেজাল ঘি জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাক্ষ টাকা । উল্লাপাড়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক শহিদুল ইসলাম রন্টু এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিসট্রেট উল্লাপাড়া উপজেলা নির্বাহী আফিসার মোঃ আরিফুজ্জামান ও সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হাসান খান এর নেতৃত্বে পৌর শহরের ঘোষগাতি মহল্লার বাসিন্দা ভেজাল ঘি ব্যবসায়ী সুজন ঘোষের বাড়িতে কারখানায় অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করা হয় । এবং আটককৃত ঘি ব্যবসায়ী সুজন ঘোষকে ৫ হাজার টাকা অর্থদন্ড ও ৯ মাসের বিনাশ্রম কাড়াদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় জব্দকৃত ৪২ মন ঘি ও ব্যবহৃত কাঁচামাল জনসমক্ষে ধ্বংস করা হয়। এই অভিযানে উপজেলা আওয়ামীলীগের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর স্যানেটারি ইন্সপেক্টর আলী আহমদ রতন ও আনন্দ টিভির সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শিশির আলম,মুভি বাংলা টিভি ও দৈনিক ডেল্টাটাইমস পত্রিকার জেলা প্রতিনিধি এস এম ময়নুল হোসাইন, আনন্দ টিভির ক্যামেরা পারসোন কামাল আহম্মেদ ও উল্লাপাড়া মডেল থানা পুলিশের বিশেষ টিম সহ উপস্থিত ছিলেন ।
আরো খবরঃ
উল্লাপাড়ায় ২ বিএনপি-শিবির নেতা গ্রেপ্তার চমকপ্রদ খবর//বাঘে মহিষে একঘাটে খাবি খাচ্ছে ফেসবুকে সাঈদীর মুক্তি চেয়ে পোস্ট, গ্রেফতার ১ শাহজাদপুরে পল্লী চিকিৎসকদের পিপিই দিলেন মুস্তাক আহমেদ

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...